শিরোনাম
পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরাবাসীর জন্য ভালোবাসা মঞ্চের কুরবানী, অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ পোরশায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা পালিত।  আজ পবিত্র ঈদুল আজহা পাটগ্রামে “জাগো বাংলা” স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোটারের নাম / ১৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মে নির্ধারিত এই সফরকে ঘিরে ইতোমধ্যে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

 

শনিবার (২ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

 

সফরকে সামনে রেখে সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করেছেন সংসদ সদস্যসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের তৎপরতা জোরদার করা হয়েছে।

 

 

দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে তারেক রহমান খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এছাড়া তিনি সুধী সমাবেশ ও একটি বড় জনসভায় অংশ নেবেন।

 

চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত ওই জনসভায় ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে আশা করছেন আয়োজকরা। এর অংশ হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিক জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। এর মধ্যে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল খনন প্রকল্পের উদ্বোধনস্থল পরিদর্শন করেন তিনি।

 

উল্লেখ্য, বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালে চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘ বিরতির পর দলের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, ১৬ মে তারেক রহমান চাঁদপুরে এসে খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। রাজরাজেশ্বরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৬৮০ জন বাসিন্দার জন্য এ কার্ড চালু করা হবে।

 

তিনি আরও বলেন, ২০০৪ সালের পর এই প্রথম তারেক রহমান চাঁদপুরে আসছেন। তখন তিনি দলের একজন কর্মী হিসেবে এসেছিলেন, আর এবার প্রধানমন্ত্রী হিসেবে আসছেন যা চাঁদপুরবাসীর জন্য গর্ব ও আবেগের বিষয়। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ