শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ইউরোপের ক্লাব থেকে প্রস্তাব এসেছে চট্টগ্রামের মেয়ে ঋতুপর্ণার ।

রিপোটারের নাম / ৩৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

 

শাহাদাত হোসেন , স্পোর্টস রিপোর্টার : সাফ নারী চ্যাম্পিয়নশিপে আসামান্য পারফর্ম করে তোলপাড় ফেলে দিয়েছেন ঋতুপর্ণা চাকমা। ফাইনালের সেই বাঁকানো শটের গোলের পাশাপাশি জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। চারদিকে শুধু ঋতুপর্ণার বন্দনা।

আর সাফ চলা অবস্থায় অন্তত দুটি বিদেশি ক্লাব থেকে প্রস্তাব পেলেন এই সাফজয়ী কন্যা।

 

সাফ চলাকালীন ভারত এবং ইউরোপের দুটি ক্লাব থেকে তার কাছে প্রস্তাব এসেছে। ঋতুপর্ণার ভাষায়, আমি কিন্তু এই সাফ চলাবস্থায় ভারতের একটি ক্লাব ও ইউরোপের একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি (হাসি)।

এর আগে ভারতের ক্লাবের হয়ে খেলেছেন সাবিনারা। তবে ইউরোপের ক্লাব থেকে প্রস্তাব আসা বাংলাদেশের নারী ফুটবলের জন্য বিরাট ঘটনা।

আপাতত ক্লাবের নাম প্রকাশ করতে চাননি এই সাফকন্যা, এটা এখনই বলা বারণ আছে। সবকিছু ঠিক হলে আনুষ্ঠানিকভাবেই জানাব। তবে ভারতের যে ক্লাবে গত বছর সাবিনা আপু খেলেছেন, সেখান থেকেও প্রস্তাব এসেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার ভারতীয় ক্লাব সেথু এফসির হয়ে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এরপর গত বছরের ডিসেম্বরে তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসির হয়ে খেলেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ