শিরোনাম
লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী ‘হ্যাঁ’ পক্ষ । সাতক্ষীরা জেলার নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। নতুন সরকারের শপথ পড়াবেন কে? মহেশপুরে প্রেসক্লাব কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা: ভাঙচুর-লুটপাট তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান প্রথমবারের মতো ভোট দিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ইসির সংবাদ সম্মেলনে পিটার হাস ও প্রণয় ভার্মা ছিলেন না।

রিপোটারের নাম / ৪৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক:  ঢাকায় থাকা বিদেশি মিশনের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন।সেই সংবাদ সম্মেলনে রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ অনেক দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত থাকলেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ছিলেন না।কূটনীতিকদের নিয়ে সংবাদ সম্মেলন শেষে পিটার হাস ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘হয়তো ওনাদের অন্য কোনো….আছে। ওনাদের প্রতিনিধি আসছে। আমরা সবাইকে আমন্ত্রণ করি। আমাদের এখানে যতগুলো দূতাবাস আছে বা যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে, আমি আমার চোখের হিসেবে বলতে পারি, বেশির ভাগ আসছে। আমার মনে হয় ৫০-এর মতো হবে।’

 ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে গত বছর থেকে যুক্ত আছি। যসব আলোচনা হয়েছে, তাতে নতুন কিছু নেই। শুধু তারা আমাদের হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে।’আখিম ট্রোসটার আরও বলেন, ‘শুরু থেকেই আমার মনে হয়েছে, নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং সবচেয়ে ভালো কিছু করার যথাসাধ্য চেষ্টা করছে। তবে তারা এটাও ঠিক বলেছে যে (নির্বাচনকে ঘিরে) রাজনৈতিক পরিস্থিতির জন্য তারা দায়ী নয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ