শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ঈদের ছুটির আগেই পোশাকশ্রমিকের বোনাস দিতে হবে

রিপোটারের নাম / ৯৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

ঈদের ছুটির আগেই পোশাকশিল্পের মালিকপক্ষকে শ্রমিকের বোনাস পরিশোধ করতে হবে। পাশাপাশি মার্চের বকেয়া বেতনও দিতে হবে।

রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সম্মেলনকক্ষে আজ বুধবার ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি–টিসিসি) ১৪তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সভায় শ্রমসচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি নাসির উদ্দিন, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, শ্রমিক নেতা আমিরুল হক, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকেরা যাতে ভালোভাবে ঈদুল ফিতর উদ্‌যাপন করতে পারেন, সে জন্য মালিকেরা ঈদের আগেই বোনাস দেবেন। এ ছাড়া নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের সাত কর্মদিবসের মধ্যে মার্চের বেতন পরিশোধ করবেন। তবে দুই–একটি কারখানার মার্চের বেতন বকেয়া থাকলে তা অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করবে।

ঈদের ছুটির বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে কারখানাভেদে শ্রমিক ও মালিকপক্ষ আলোচনা করে ঈদের ছুটির সিদ্ধান্ত নেবেন।

সভায় শ্রমিক নেতারা চলতি এপ্রিল মাসের অন্তত ১৫ দিনের বেতন দাবি করলেও শ্রম প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে টিসিসি সভায় কোনো সিদ্ধান্ত নেই। যদি কোনো মালিকের সামর্থ্য থাকে, তাহলে দিতে পারেন।

খোঁজ নিয়ে জানা যায়, সভায় শ্রমিক নেতারা ২৫ রোজার মধ্যে ঈদ বোনাস ও চলতি এপ্রিলের দুই সপ্তাহের মজুরি প্রদানের দাবি তোলেন। তবে সময়সীমা বেঁধে দিলে কিছু কারখানায় শ্রমিক অসন্তোষ হতে পারে, এমন যুক্তিতে মালিকপক্ষ শ্রমিক নেতাদের এই দাবির বিরোধিতা করেন।

এ বিষয়ে শ্রমিক নেতা আমিরুল হক প্রথম আলোকে বলেন, বেতন-ভাতা পরিশোধে সময় বেঁধে দিলে মালিকপক্ষের মধ্যে একধরনের তাগিদ থাকে। আর নির্দিষ্ট সময়সীমা না থাকলে সবাই রিলাক্স থাকেন। তাতে শেষ মুহূর্তে কারও কারও পক্ষে শ্রমিকের পাওনা পরিশোধ করা সম্ভব হয় না।


এই ক্যাটাগরির আরো সংবাদ