শিরোনাম
নৌবাহিনীর প্রধান হয়েছেন খোন্দকার মিসবাহ উল আজীম। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন নতুন রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম-১৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জব্বার চৌধুরীর উঠান বৈঠক

রিপোটারের নাম / ৬৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে নাগরিক কমিটি ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে উঠান বৈঠক করেছেন চন্দনাইশ উপজেলা থেকে তিনবারের নির্বাচিত সদ্য পদ ত্যাগকারী উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী। ২৯ নভেম্বর (বুধবার) রাতে উপজেলার উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ প্রার্থীর নিজ বাড়ীর উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী। ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে এই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী। আলোচনায় অংশ নেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা আব্দুল্লাহ আল নোমান বেগ, শওকত হোসেন ফিরোজ, যুবলীগ নেতা চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন, মাও. মোসলেম উদ্দিন নেজামী, প্রার্থীর বড় ভাই শিক্ষাবিদ আব্দুস ছাত্তার চৌধুরী, গাছবাড়ীয়া সরকারি কলেজের সাবেক এ জি এস জিয়াতুর রশিদ মিঠু, মোজাম্মেল হক তালুকদার, নুরুল আমজাদ চৌধুরী, বদিউল আলম বদি, কাজী শিমুল, মোহাম্মদ ফরমান, হাশিমপুর ইউপি মেম্বার যথাক্রমে মো. হেলাল উদ্দিন, আয়ুব আলী, গোলাম নবী চৌধুরী, রহমতুল্লাহ, আয়ুব আলী মেম্বার, শাহেদা আক্তার, রহিমুন্নেছা প্রমুখ। এছাড়াও বৈঠকে সাবেক ও বর্তমান জন প্রতিনিধি আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ এলাকার বিভিন্ন পেশার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগণ বলেন, বর্তমান এমপি দলীয় নেতা কর্মীদের অবমূল্যায়ন, টি.আর কাবিখা, টি.আর কাবিটা একই ব্যক্তিকে বারবার দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এসব কারনেই তারা নাগরিক কমিটির প্রার্থীর পক্ষে কাজ করার লক্ষে মাঠে নেমেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ