শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

চন্দনাইশে নৌকার পক্ষে এজেন্ট থাকায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ৪৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে এজেন্ট থাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মিথ্যা মামলা, হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব কমিশনারের পরিবার। ২৩ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে তার নিজ বাসবভনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে তৈয়ুব কমিশনারের বড় ভাই মোহাম্মদ আলী সওদাগর। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আওয়ামীগের যাবতীয় কর্মসূচি পালন করে আসছি। তারও ধারাবাহিকতায় গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর সমর্থনে ভোট সেন্টারে আমি ও আমার পরিবারের সদস্যরা নৌকার এজেন্টের দায়িত্ব পালনের কারণে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমার ও আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ, মারধর করেন। পরবর্তীতে তারা মিথ্যা মামলা দিয়ে আমি ও আমার পরিবারকে হয়রানিমূলক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমার পরিবার নিয়ে জীবনযাপন করা দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের অত্যাচারে তিনি নিরুপায় হয়ে পড়েছেন। সংবাদ সম্মেলনে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে এবং মিথ্যা মামলা তুলে নেয়ার জন্য স্থানীয় এমপি, চেয়ারম্যানসহ প্রধানমন্ত্রী ও স্বরাস্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মো.ইসমাইল, মো.বাচা মিয়া, মো.মিজান, আবদুল খালেক, মো. ইউনুস, মো. আজম, মো. আজিজ, মো. আরফাত, শামসুল নাহার, কৌহিনুর আক্তার, কমরুন নাহার, পারভিন আক্তার প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ