শিরোনাম
পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।।
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

চন্দনাইশে বরকল ইউনিয়নে গণসংযোগ করছেন সংসদ সদস্য প্রার্থী জব্বার চৌধুরী

রিপোটারের নাম / ৭০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার বরকল ইউনিয়নে গণসংযোগ করেছেন ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী। ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে তার গণসংযোগ চলাকালে তিনি বলেন বরকল ইউনিয়নে আমাকে ভোট দিয়ে সবসময় জয়ী করায় প্রত্যেক ভোটারদের নিকট কৃতজ্ঞা জ্ঞাপন করছি। তিনি বিগত সময়ে ২টি প্রাইমারী স্কুল, ১টি হাই স্কুল ও ৩টি কমিউনিটি সেন্টার স্থাপনের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে প্রাপ্ত সরকারি সুবিধাগুলো ভোগ না করে সেবার কাজে দান করে দেন বলে উল্লেখ করেন। উপজেলা চেয়ারম্যান থাকাকালীন মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো জন্য জাতীয়ভাবে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃত প্রাপ্ত হন এবং জাতীয় মৎস পুরস্কারের ভূষিত করে সরকার তার হালাল ব্যবসাকে জনগণের মাঝে পরিচিতি বাড়িয়েছেন বলে জানান। তিনি আরো বলেন দেখেশুনে স্মার্ট দেশ গড়তে স্মার্ট প্রার্থীকে নিজ পছন্দে আগামী দিনের এমপি হিসেবে বেছে নেবেন। এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস ইসলাম খান, শওকত হোসেন ফিরোজ, শেখ টিপু চৌধুরী, মাইনুদ্দীন বাপ্পী, চৌধুরী আমীর মো. সাইফুদ্দীন , নুরুল আমজাদ চৌধুরী, রাকেশ, আরাফাত রহমান রাশেদ, শরফুদ্দিন চৌধুরী, ইউপি সদস্য যথাক্রমে, মো. বেলাল, হোসেন, মো. সেলিম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;