শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

চন্দনাইশ দোহাজারী পৌরসভা ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আরিফুল ইসলাম সুমনের মনোনয়ন ফরম জমা

রিপোটারের নাম / ৪৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের চন্দনাইশে আসন্ন পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আরিফুল ইসলাম সুমন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
১৫ জুন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ফরম জমা কালে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনিস, মোহাম্মদ খোরশেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, মোহাম্মদ ফারুক প্রমূখ।
এসময় কাউন্সিলর পদপ্রার্থী আরিফুল ইসলাম সুমন জানান, ২নং ওয়ার্ডটি দোহাজারী পৌরসভা সদরে অবস্থিত। মাদক,সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত একটি সুন্দর মডেল ওয়ার্ড গঠনের লক্ষে  ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছি। এলাকাবাসীর কাছে দোয়া প্রত্যাশী। উল্লেখ্য যে, চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভা ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সীমানা জটিলতার কারণে দীর্ঘ ছয় বছর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চন্দনাইশ উপজেলা ৮ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে দোহাজারী পৌরসভা ও‌ সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সীমানা জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত ৩১ মে তফসিল অনুযায়ী দোহাজারী পৌরসভায় আগামী ১৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়ন পত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ