শিরোনাম
রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত। 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

চাটখিলের যুবক রুবেল আবুধাবির বিগ টিকিট কিনে ৩ কোটি ২৫ লাখ টাকা বিজয়ী হয়েছেন

রিপোটারের নাম / ৪৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

 

 

এইচটি বাংলা ডেস্ক : আবুধাবির বিগ টিকিট কিনে ৩ কোটি ২৫ লাখ টাকা বিজয়ী হয়েছেন সৌদি প্রবাসী চাটখিলের যুবক রুবেল হোসেন। ১১ ডিসেম্বর আবুধাবিতে বিগ টিকিটের ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম বিজয়ী রুবেল হোসেন ৩ কোটি ২৫ লাখ টাকা জিতেছেন।

 

রুবেল হোসেন চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ঘাটলাবাগ গ্রামের আবুল হোসেনের ছেলে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রুবেল হোসেন টেলিফোনে লটারি বিজয়ী হয়ে ৩ কোটি ২৫ লাখ টাকা পেয়েছেন বলে নিশ্চিত করেন।

 

লটারিতে বিজয়ী হওয়ায় গ্রামের বাড়িতে রুবেলের পরিবারে চলেছে খুশির জোয়ার। রুবেল বর্তমানে সৌদি আরবের দাম্মামে অবস্থান করছেন। পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য রুবেল ২০০৮ সালে সৌদি আরবে পাড়ি জমান।

 

রুবেল হোসেন জানান, ২৯ নভেম্বর তিনি শ্রীলংকা ভ্রমণের উদ্দেশ্যে যান। ফেরার পথে বিমানের ট্রানজিট ছিল আবুধাবির বিমানবন্দরে। সেখান থেকে তিনি ৫শ দিরহাম করে ২টি লটারির বিগ টিকিট কেনেন। রুবেল বাবা, মা, ৩ ভাই, ৩ বোন, স্ত্রী ও ৩ সন্তান নিয়ে একসঙ্গে বসবাস করছেন।

 

রুবেল জানান, তার ইনকাম দিয়ে পরিবারের সবার চাহিদা মেটাতে তিনি হিমশিম খাচ্ছেন। লটারির টাকা হাতে পেলে পরিবারের জন্য তিনি কিছু একটা করতে চান।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;