শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

জাপা ও ১৪ দলীয় জোটের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা হয়নি : ওবায়দুল কাদের

রিপোটারের নাম / ৬৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

এইচটি বাংলা অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলীয় জোটের সঙ্গে আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সিট ভাগাভাগি আমাদের আলোচনায় ছিল না। আমরা রাজনৈতিক আলোচনা করেছি, নির্বাচনটা যাতে ভালোভাবে হয়।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা জাতীয় পার্টির সঙ্গেও আলোচনা করেছি। সেটার মূল বিষয়টাই ছিল- নির্বাচনটাকে অবাধ, শন্তিপূর্ণ এবং সুষ্ঠু করার জন্য যারা নির্বাচনমুখী, তাদের নিয়ে আমরা সমন্বিতভাবে-ঐক্যবদ্ধভাবে গুপ্ত হামলা, নাশকতা, নির্বচনবিরোধী অপকর্মকে প্রতিহত করবো ভোটারদের নিয়ে। এটাই আসলে আমাদের আলাপ-আলোচনার মূল বিষয়, যেটা রাজনৈতিক।

জাতীয় পার্টির সঙ্গে বৈঠক নিয়ে লুকোচুরির প্রশ্নে কাদের বলেন, লুকোচুরি নেই। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমন্বয় থাকা দরকার একটা ঐক্য দরকার। কারণ নির্বাচনকে শান্তিপূর্ণ করা, গ্রহণযোগ্য করা অবাধ ও সুষ্ঠু করার অঙ্গীকার আমাদের রয়েছে। সেজন্য আমরা নিজেরা আলাপ-আলোচনা করছি।

তিনি বলেন, বিএনপির আন্দোলন ও অগ্নিসন্ত্রাসে পুলিশ বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক, রাজনৈতিক কর্মীসহ কয়েকজন মৃত্যুবরণ করার পাশাপাশি আড়াই শতাধিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নির্বাচন বানচালের জন্য এরা ততই মরিয়া হয়ে উঠছে এবং মরণ কামড় দিচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;