শিরোনাম
সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’

রিপোটারের নাম / ৪৫২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

এইচটি বাংলা ডেস্ক : আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ঢাকার ঐতিহাসিক ঢাকা কলেজ প্রাঙ্গণে অনষ্ঠুিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বহৎ যুব সম্মেলন ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট ২০২৬’ (IYIIS 2026)। যুব সংগঠন ইয়ুখভার্স ইউনিয়ন (YouthVerse Union) আয়োজিত এই মেগা ইভেন্টে ৫,০০০ এরও বেশি শিক্ষার্থী দেশ ও দেশের বাইরে থেকে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

 

‘জিরো আনএমপ্লয়মেন্ট’ অর্থাৎ শূন্য বেকারত্ব, এই লক্ষ্যকে সামনে রেখে দিনব্যাপী এই সামিটে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন এবং উদ্ভাবনী দক্ষতা বদ্ধির জন্য বিভিন্ন সেশন পরিচালনা করা হবে। সামিটের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে এমপ্লয়মেন্ট রেডিনেস বুটক্যাম্প, সামাজিক ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতা, যুব উদ্ভাবন চ্যালেঞ্জ এবং বিশেষজ্ঞ প্যানেল আলোচনা।

ইয়ুখভার্স ইউনিয়নের প্রেসিডেন্ট আলনাফ সাজিম বলেন,”আমরা বিশ্বাস করি প্রতিটি তরুণ মেধাবী, শুধুপ্রয়োজন সঠিক দিকনির্দেশনা। এই সামিটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদে কেবল চাকরিপ্রার্থী নয়, বরং সমস্যা সমাধানকারী এবং আগামীর নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে চাই। আর এই জন্য আমাদের এই সামিটে দেশ বা দেশের বাইরে যেকোনো প্রান্ত থেকে যুবরা বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবে। ”

সামিটের কার্যক্রম মলতু চারটি প্রধান ধাপে বিভক্ত:

১. স্কিল ডেভেলপমেন্ট বুটক্যাম্প:

সিভি রাইটিং, লিংকডইন প্রোফাইল বিল্ডিং এবং প্রফেশনাল স্কিল ট্রেনিং।

২. ইনোভেশন চ্যালেঞ্জ:

বেকারত্ব দূরীকরণে শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া এবং সোশ্যাল বিজনেস মডেল উপস্থাপন।

৩. গেস্ট প্যানেল ও মেন্টরশিপ:

দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে সরাসরি নেটওয়ার্কিংয়ের সুযোগ।

৪. অনলাইন কুইজ ও এনগেজমেন্ট:

সায়েন্স, বিজনেস এবং জেনারেল নলেজসহ বিভিন্ন বিষয়ে বৃহৎ অনলাইন প্রতিযোগিতা।

ইয়ুখভার্স ইউনিয়ন একটি দক্ষিণ এশীয় যুব নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম, মযা অলিম্পিয়াড, উদ্ভাবন চ্যালেঞ্জ এবং রূপান্তরমূলক শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে ক্ষমতায়ন করতে কাজ করে যাচ্ছে। এই সামিটটি তরুণদের জন্য একটি উচ্চ-শক্তির প্ল্যাটফর্ম তৈরি করবে, যেখানে তারা তাদের সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাবে।

ইমেইল :  youthverseunion@gmail.com

ওয়েবসাইট: https://youthverseunion.lovable.app

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;