শিরোনাম
পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

তাপদাহে কষ্টে পরীক্ষার্থীরা, পাশে দাঁড়ালো ছাত্রদল বিতরণ করলো পানি ও খাবার স্যালাইন

রিপোটারের নাম / ১৩৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

 

 

মোঃ নয়ন  ইসলাম মানজার , রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি :  প্রচণ্ড গরম আর রোজার দিনে যখন পথঘাটে থাকা দায়, তখন পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা পড়েছেন সবচেয়ে বড় চাপে। এই চরম পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

 

সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

 

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, “আমরা দেখছি পরীক্ষার্থীরা তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে। তাদের একটু সহায়তা করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

 

এ উদ্যোগে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন। এক অভিভাবক বলেন, “এভাবে যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা কৃতজ্ঞ ছাত্রদলের এমন মানবিক উদ্যোগের জন্য।”

 

ছাত্রদলের নেতারা জানান, শুধু রাঙ্গাবালী নয়, সারা দেশের বিভিন্ন জেলায় উপজেলায় একইভাবে পরীক্ষা কেন্দ্রের সামনে সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ