শিরোনাম
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

রিপোটারের নাম / ৪৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

 

আনোয়ার ইব্রাহিম এই বিজয়কে ‘গণতন্ত্রেরই জয়’ হিসেবে অভিহিত করে বলেন যে, নানা চ্যালেঞ্জপূর্ণ ও প্রতিকূল সময় পার করার পর বাংলাদেশের জনগণ ব্যালট বাক্সের মাধ্যমে তাদের সুস্পষ্ট রায় প্রদান করেছেন। তারেক রহমান ও বিএনপির এই জয় দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে তিনি মনে করেন।

 

বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ‘নির্বাচনী বিজয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটি মূলত গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের জনগণ একটি অসাধারণ চ্যালেঞ্জিং সময় পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের মতামত পরিষ্কারভাবে ব্যক্ত করেছেন।’

 

একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার ‘প্রিয় বন্ধু’ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উত্তরণকালে প্রধান উপদেষ্টা হিসেবে সঠিক দিকনির্দেশনা প্রদান এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফলভাবে সম্পন্ন করার জন্য ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন আনোয়ার ইব্রাহিম।

 

মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন যে, কুয়ালালামপুর বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে অত্যন্ত আগ্রহী।

 

তিনি আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে মালয়েশিয়া–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি ও প্রাণচাঞ্চল্য সঞ্চার হবে। বিশেষ করে জনশক্তি রপ্তানি, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে দুই দেশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন।

 

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও চীনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তা তারেক রহমানের নতুন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করল। তারেক রহমানও এই শুভেচ্ছার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা ও পারস্পরিক উন্নয়ন সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।

 

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম দেশ হিসেবে মালয়েশিয়ার এই ইতিবাচক অবস্থান নতুন সরকারের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;