শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন 

রিপোটারের নাম / ৫১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

 

বিশেষ প্রতিনিধি : ৫ই আগষ্ট স্বৈরাচার পতনের দিনে আওয়ামী লীগের আজ্ঞাবহ পুলিশের গুলিতে আহত মেখলের সূর্য সন্তান সিয়ামের জন্য দেশনায়ক তারেক রহমানের সহায়তা পৌঁছে দিতে তার বাড়িতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আজ ২২ নভেম্বর ২০২৪ইং সন্ধ্যা ছয়টায় হাটহাজারীতে এ সময় মীর হেলাল বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের পাশে দেশনায়ক তারেক রহমান সবসময় আছেন এবং থাকবেন। এছাড়াও বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে বিএনপি’র যেসকল নেতাকর্মী গুম,খুন হয়েছে তাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের পরিবারের পাশে থাকবেন। একটি মহল আন্দোলনের সফলতাকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিলে মরিয়া হয়ে উঠেছে। গণতন্ত্রের জন্য দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। গণতান্ত্রিক সরকার গঠন না হ‌ওয়া পর্যন্ত যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ সংস্কারের নামে সময়ক্ষেপণ করলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেয়ার অপচেষ্টা করবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ আছে। ধৈর্য্য ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’ যুগ্ম আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য সচিব মুহাম্মদ গিয়াস উদ্দীন চেয়ারম্যান, ডাক্তার রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপি সদস্য সচিব অহিদুল আলম, পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এম,এ শুক্কুর কাউন্সিলর, মেখল বিএনপি সভাপতি মো. ইসমাঈল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক জি,এম, সাইফুল সহ প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;