শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক।

রিপোটারের নাম / ১২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

এইচটি  বাংলা  ডেস্ক  : নয় দিন ধরে নিখোঁজ। পরিবার জানত না প্রিয় মানুষটি বেঁচে আছেন কি না। অপেক্ষার প্রতিটি মুহূর্ত কেটেছে উৎকণ্ঠায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো—নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের ধ্বংসস্তূপে চাপা পড়া টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক।

শুক্রবার সকালে ত্রিশুলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের মূল টানেল থেকে তাদের বের করে আনেন উদ্ধারকর্মীরা। কাদায় মাখা শরীর, ক্লান্ত মুখ—তবু দুজনই জীবিত। তাদের উদ্ধারের দৃশ্য ছড়িয়ে পড়তেই স্বজনদের মধ্যে নতুন করে আশার আলো জ্বলে ওঠে।

নেপালের জ্বালানি মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, টানেলের কাদামাখা মুখ থেকে এক শ্রমিককে বের করে আনছেন উদ্ধারকর্মীরা। তাকে দ্রুত হেলিকপ্টারের দিকে নিয়ে যাওয়া হয়। আরেক শ্রমিককে স্ট্রেচারে করে বের করে আনা হয়। উদ্ধারের সময় তিনি দুই হাত এক করে প্রার্থনার ভঙ্গিতে ছিলেন।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানিয়েছেন, উদ্ধার হওয়া দুজন হলেন ৩০ বছর বয়সী মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং ৪৫ বছর বয়সী মেকানিক্যাল সুপারভাইজার কবির মহাজন।

কবিরের ভাই আমির এএফপিকে বলেন, ‘আমি খুব খুশি। মনে হচ্ছে বুকের ওপর থেকে একটা ভার নেমে গেছে।’

নেপালি সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া দুই শ্রমিককে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাদের কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হবে।

তবে স্বস্তির এই মুহূর্তের মধ্যেও অপেক্ষা শেষ হয়নি। কারণ, টানেলের ভেতরে এখনও আরও মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। উদ্ধার হওয়া এক শ্রমিক জানিয়েছেন, ভেতরে আরও কয়েকজন জীবিত থাকতে পারেন। ফলে নতুন করে গতি পেয়েছে উদ্ধার অভিযান।

ত্রিশুলি-৩এ প্রকল্পে কর্মরত অন্তত ৫৫৭ শ্রমিক এখনো নিখোঁজ। তাদের মধ্যে প্রায় ১১৫ জন মূল টানেলের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গত ২৬ আগস্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। পানি, কাদা ও পাথরের স্রোতে ভেসে যায় ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয় সড়ক ও যোগাযোগব্যবস্থা। নেপালে এখন পর্যন্ত ১ হাজার ২৮৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

এই দুর্যোগে নেপালের পাশাপাশি চীনের নিয়ন্ত্রিত তিব্বতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালে এখনো চলছে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান।

নয় দিন পর দুই শ্রমিকের জীবিত ফিরে আসা তাই শুধু একটি উদ্ধার অভিযান সফল হওয়ার খবর নয়—এটি নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা অসংখ্য পরিবারের জন্য নতুন করে আশার কারণ। উদ্ধারকারীরাও ধারণা করছেন, টানেলের অন্ধকারে হয়তো আরও কেউ বেঁচে আছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;