শিরোনাম
এমআরটি ক্লাবের উদ্যোগে কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ। ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

নৌকায়  স্বাধীনতা পেয়েছেন জীবনযাত্রার মান উন্নয়ন করেছেন : প্রধানমন্ত্রী।

রিপোটারের নাম / ৬১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

 

এইচটি বাংলা ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আপনাদের (ভোটারদের) সকলের কাছে আমার অনুরোধ এই ৭ জানুয়ারির নির্বাচনে সকল ভোটার দয়া করে সকালে উঠে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে যাবেন।’
দিনব্যাপী নির্বাচনী প্রচারে রংপুর সফরকালে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় আওয়ামী লীগ সভাপতি এ আহ্বান জানান।
গত ২০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা এবং শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা মঞ্চে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, ‘নৌকা নবী হযরত নূহ (আ.) এর নৌকার প্রতীক, যা মহাপ্রলয়ের সময় মানবজাতিকে রক্ষা করেছিল।’
তিনি আরো বলেন, এই নৌকা, যে নৌকায় আপনারা স্বাধীনতা পেয়েছেন এবং আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন করেছেন।
‘আপনারা কি নৌকায় ভোট দেবেন?’ ‘আমাকে প্রতিশ্রুতি দিন অনুরোধ করে বলেন, আপনার হাত তুলুন।’ সমাবেশে উপস্থিত লোকজন হাত তুলে নৌকার পক্ষে শ্লোগান দেয়।’
সমাবেশে তিনি রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী (ডিউক) এর সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের অসংখ্য বাস্তবায়িত উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গত তিন নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিয়েছে বলেই সরকারের পক্ষে এটা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দারিদ্র্য বিমোচনের স্বপ্ন বাস্তবায়নের কিছু উন্নয়ন কর্মসূচি অসম্পূর্ণ রয়ে গেছে।
তিনি উল্লেখ করেন, ‘সকল মানুষ সুন্দর জীবন পাবে; আমরা সেই লক্ষ্যে কাজ করছি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কেউ অবহেলিত থাকবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
তিনি বলেন, ‘বর্তমানে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সে কথা মাথায় রেখেই আমরা বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে চাই; নৌকা প্রতীক ক্ষমতায় থাকলেই এদেশের উন্নয়ন হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ