শিরোনাম
কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

চট্টগ্রামে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপির মতনিবিময় সভা

রিপোটারের নাম / ৭৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

মুহাম্মদ আরফাত হোসেন: আসন্ন ১২ রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্মকর্তাদের সাথে ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপির সম্মেলন কক্ষে সিএমপি কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আব্দুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমদ, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন, বিপিএম-বারসহ সিএমপির অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, র‍্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;