শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

পাটগ্রামে অটোচালকের মৃতদেহ উদ্ধার

এফ আই রানা / ৬২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

 

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট এলাকা থেকে আবির হোসেন(৩৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার(২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের জিরোপয়েন্ট সীমান্তে কলাবাগান এলাকার ব্রীজের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার আপ্তার উদ্দিনের ছেলে মৃত আবির হোসেন। স্থানীয়রা জানান, বুড়িমারী জিরোপয়েন্ট সীমান্ত এলাকায় বিজিবি চেকপোষ্ট এলাকায় ব্রীজের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পাটগ্রাম থানা পুলিশ বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের সদস্যদের সহায়তায় লাশ উদ্ধার করে। পাশের একটি দোকানের সামনে রাখা তাঁর অটোরাকশাটিও উদ্ধার করে পুলিশ।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ব্রীজের নিচ থেকে আবিরের লাশ উদ্ধার করে, লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। একটি অপমৃত্যু মামলা দায়ের করে, মৃত্যুর প্রকৃত কারন অনুসন্ধানে কাজ করছে পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;