শিরোনাম
লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী ‘হ্যাঁ’ পক্ষ । সাতক্ষীরা জেলার নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। নতুন সরকারের শপথ পড়াবেন কে? মহেশপুরে প্রেসক্লাব কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা: ভাঙচুর-লুটপাট তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান প্রথমবারের মতো ভোট দিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

পাটগ্রামে কৃষকের গরু চুরি ।

রিপোটারের নাম / ৩১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

 

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিয়মিত গরুসহ বিভিন্ন প্রকার জিনিসপত্র চুরির ঘটনা ঘটছে। দুই একদিন পর পরই উপজেলার কোন না কোন এলাকা থেকে চুরির খবর মিলছে।

শুক্রবার(২৯ নভেম্বর) দিবা গত রাতে উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর ৪ নং ওয়ার্ডের কৃষক হাবিবুল হকের দুটি গরু চুরি হয়েছে। গরু দুটির আনুমানিক মূল্য প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা।

চুরির বিষয়ে স্থানীয় কৃষকরা বলেন, এখন বাড়ি- ঘর থেকে গরু,ধান, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র প্রায় চুরি হচ্ছে। চুরি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা রাতে স্বাচ্ছন্দ্যে ঘুমাতে পারে না।

কৃষক হাবিবুল হক বলেন, রাতে গোয়াল ঘরের বেড়া কেটে আমার শেষ সম্বল গরু দুটো চোর নিয়ে গেছে। গরু হারিয়ে যাওয়ার পর আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেছি। কোথাও সন্ধান পাইনি। চুরির বিষয়ে থানায় অভিযোগ দিয়েছে।,

বাউরা ইউনিয়নের বাসিন্দা আওলাদ হোসেন বলেন, এখন চুরি বেড়ে গেছে। আমরা ঠিকমতো ঘুমাতে পারছি না। চলতি মাসের ২১তারিখে আমাদের এক প্রতিবেশীর আশি হাজার টাকা ও আমাদের সিদ্ধ করা ধান চোর চুরি করেছে।,

এ বিষয়ে বাউরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন সরকার বলেন, হাবিবুল হকের দুটি গরু চুরি গেছে। এলাকায় কিছুদিন ধরে চোরের উৎপাত বেড়ে গেছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।,

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি )আশরাফুজ্জামান সরকার জানান, অভিযোগ পেয়েছি । গরু উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ