শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বহুল আলোচিত দহগ্রামে ভারতীয় মাদকসহ আটক-২

রিপোটারের নাম / ৪৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

এফ আই রানাপাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে ভারতীয় ট্যাপেন্ডাবল ট্যাবলেট মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে বিজিবি। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টায় দহগ্রাম থেকে পাটগ্রাম যাওয়ার পথে বিজিবির চেকপোস্টে দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা গ্রামের ইসলামপুর এলাকার কামরুজ্জামানের ছেলে আমিনুর রহমান (২০) ও একই এলাকার আব্দুল মোন্নাফের ছেলে আব্দুর রহিমকে (৩৭) আটক করা হয়।
দহগ্রাম বিজিবি জানায়, শনিবার রাতে দহগ্রামের তিনবিঘা করিডোর চেকপোস্টে টহল দায়িত্ব পালনের সময় একটি ইজিবাইককে থামায় বিজিবির সদস্যরা। এ সময় ইজিবাইকের যাত্রী আমিুনর রহমান কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি তাদেরকে আটক করে ও আমিনুর রহমান এবং চালক আব্দুর রহিমের সাথে থাকা দুইটি স্কুল ব্যাগ তল্লাশী করে। এ সময় ৪ হাজার ৩৮০ টি ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্ডাবল ট্যাবলেট পাওয়া যায়। এসব ট্যাবলেটের দাম ৮ লাখ ৭৬ হাজার টাকা। রাতেই রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোস্তফা কামাল বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটককৃতদেরকে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘দহগ্রাম বিজিবি ক্যাম্পের বিজিবিদের দেওয়া মাদকের মামলায় আসামী দুইজনকে রোববার সকালে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ