শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সার্বভৌমত্বের প্রশ্নে চীন হস্তক্ষেপ করবে না : চীন রাষ্ট্রদূত

রিপোটারের নাম / ৫০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা অনলাইন ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পটপরিবর্তন ও সার্বভৌমত্বের প্রশ্নে চীন হস্তক্ষেপ করবে না বলে জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের বন্ধুত্ব ও সহযোগিতা বাংলাদেশের মানুষের জন্য। যা কিনা বাংলাদেশের মানুষের উপকারে আসবে। বাংলাদেশের মানুষকে সমর্থন করবে।’

ইয়াও ওয়েন বলেন, ‘বৈশ্বিক কিংবা বাংলাদেশের পরিস্থিতি যতই বদলে যাক, চীন সব সময়ই বাংলাদেশের সঙ্গের সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক উন্নয়নে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

বাংলাদেশের সঙ্গে চীন কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়ে তিনি বলেন, ‘আগের মতোই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাবে না চীন। আমরা বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চাই ‘

ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পটপরিবর্তন ও সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন।’


এই ক্যাটাগরির আরো সংবাদ

;