শিরোনাম
পোরশার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ।  নিশ্ছিদ্র নিরাপত্তায় বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে মাওলানা এহসানুল হক লালমনিরহাট-১ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন জামায়াত প্রার্থী আমরা একটি অত্যন্ত ভালো, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছি : ইইউ পর্যবেক্ষক প্রধান  এম্প্যায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষের হাতে হয়রানি ও জিম্মি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন ছাতকে হাবিব উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার ২৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি বিতরণ অনুষ্টিত মহেশপুরে পিতার উন্নয়ন মূলক অসমাপ্ত কাজ সম্পূর্ণ ও সুশাসনের অঙ্গীকারে রনির নির্বাচনী জনসভা পোরশা থানা এলাকায় মাইক্রোবাসে সংঘটিত ডাকাতির ঘটনায় এক ডাকাত  গ্রেফতার  পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশে ভারতের সহযোগিতায় চলমান প্রকল্পের কাজ চালু থাকবে : প্রণয় ভার্মা।

রিপোটারের নাম / ৩৫৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক:বাংলাদেশে ভারতের সহযোগিতায় চলমান প্রকল্পের কাজ চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রণয় কুমার ভার্মা বলেন, বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে। ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই।

তিনি বলেন, আগের মতই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। তবে ভিসা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত জোরাল। বাংলাদেশ বিনিয়োগের বড় ক্ষেত্র। বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বড় প্রকল্পে কাজ করতে তারা (ভারত) আগ্রহ দেখিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ