শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

বিপিএলের মাস্কট ‘ডানা-৩৬’ উন্মোচন ।

রিপোটারের নাম / ৫৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

 

 

এইচটি বাংলা ডেস্ক : আসন্ন বিপিএলকে আরও জাঁকজমকপূর্ণ করতে চায় বিসিবি। সেই লক্ষ্যে এরইমধ্যে মাঠে নেমে পড়েছে বিসিবিকর্তারা। আসন্ন ৩০ ডিসেম্বর বিপিএল আসর শুরুর আগে এবার নতুন করে বিপিএলের মাস্কট উন্মোচন করা হয়েছে।

 

বিপিএলের এবারের আয়োজনে বিসিবির সঙ্গে একসঙ্গে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্মিলিত ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’ এবং ‘তারুণের উৎসব ২০২৫’ আয়োজনের সিদ্ধান্তের পর আজ তারুণ্যের উৎসব অনুষ্ঠানে বিপিএলের মাস্কট ‘ডানা-৩৬’ উন্মোচন করা হয়েছে। এর আগে প্রদর্শন করা হয় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’।

 

বিপিএলের মাসকটটি একটি পায়রার, শান্তির প্রতীক হিসেবে সুসজ্জিত পায়রাকে দেখা যাবে। বিপিএলের মাসকটটিকে স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এর রয়েছে ৩৬টি ডানা, মাথায় ক্যাপ। বুকে হলুদ অক্ষরে লেখা, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছিলেন বিসিবি সভাপতি ফারুক, বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল–সহ বিসিবির অন্যান্য পরিচালকবৃন্দ। পাশাপাশি পুরুষ ও নারী দলের ক্রিকেটাররাও তারুণ্যের উৎসবে হাজির হয়েছেন। এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

 

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলায়। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটেও উদ্বোধনী অনুষ্ঠান হবে। ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান।

 

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে ২০২৫ বিপিএলের আসর। প্রায় দেড় মাসব্যাপী টুর্নামেন্টটি শেষ হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। এবারের বিপিএলের ৭টি দল হচ্ছে— ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

 

বিশ্বক্রিকেটে গ্রহণযোগ্যতা তৈরির লক্ষ্যে এবারের আসরে ডিজিটাল টিকেটিং, গ্যালারিতে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা, উন্নত সব প্রযুক্তি, অভিজ্ঞ দেশি-বিদেশি আম্পায়ার এবং উদ্বোধনীতে বিশেষ চমক থাকবে বলে জানিয়েছে বিসিবি।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;