শিরোনাম
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

বিয়ে করেছেন সমন্বয়ক রাফি ।

রিপোটারের নাম / ৫৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

 

 

চট্টগ্রাম: খান তালাত মাহমুদ রাফি, পড়ালেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যোদ্ধা।

সোমবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের খবর জানান দেন তিনি।

মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় রাফির দেওয়া সেই পোস্ট।

 

অভিনন্দনের ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।

 

নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য। ’

ফেসবুক পোস্টে তিনি স্ত্রীকে ট্যাগ করেছেন।

 

সেখান থেকে জানা যায়, রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। ফেসবুকে তার বাড়ি বরিশাল বলে লেখা রয়েছে। পড়াশোনা বরগুনা সরকারি মহিলা কলেজ।

রাফির সঙ্গে তোলা বিয়ের ছবিটি কভার ফটো হিসেবে আপডেট করেছেন তার স্ত্রী।

এদিকে তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা ও অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

 

কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে শুরু থেকেই রাফি সক্রিয় ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩) শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি।

 

রাফিকে অভিনন্দন জানাতে বাসায় ছুটে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাসেল আহমেদ, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব রেজাউর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াছির আরেফিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;