শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ব্যাংকখাতে টেকসই সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।

রিপোটারের নাম / ৩৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা অর্থনীতি ডেস্ক : ব্যাংকখাতে টেকসই সংস্কার জন্য একটি ব্যাংক কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, আর্থিকখাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করে, অন্তবর্তীকালীন সরকার গঠন হওয়ার ১০০ দিনের মধ্যে তা প্রকাশ করা হবে। রোববার (১৮ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বৈদেশিক মুদ্রাবাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ হিসেবে, আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড ১ শতাংশ হতে বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। একইসঙ্গে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি পেতে-সবাইকে আরও কিছুদিন ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর আগে ব্যাংকখাতের অনিয়ম নির্ধারণসহ খাতটির সার্বিক পরিস্থিতি জানতে, এবং টেকসই উন্নয়নের স্বার্থে অর্থনীতিবিদ ও গবেষকরা ব্যাংক কমিশন গঠনের দাবি জানান। তার পরিপ্রেক্ষিতে, প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই ব্যাংক কমিশন গঠনের ঘোষণাও দেন।

২০১৮ সালের নির্বাচনে সরকার গঠনের পর আওয়ামী লীগের প্রথম বাজেট উপস্থাপনকালে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ব্যাংক কমিশন গঠনের ঘোষণা দিলেও তা আর করেননি।


এই ক্যাটাগরির আরো সংবাদ