শিরোনাম
কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ। 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি।

রিপোটারের নাম / ৪৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

 

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : স্কুল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও বিমানের পর এবার ভারতের কেন্দ্রীয় ব্যাংকে ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) মুম্বাইয়ের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইল অ্যাড্রেসে হুমকি বার্তাটি পাঠানো হয়েছে। হুমকি-সংবলিত ইমেইলটি ভাষায় লেখা হয়েছে। হুমকিদাতা ভিপিএন ব্যবহার করে মেইলটি পাঠিয়েছেন। এতে লেখা ছিল, ব্যাংকটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!

 

বিষয়টি নিয়ে ইতোমধ্যেই অভিযোগ জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত-পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে আরবিআইকে দ্বিতীয়বার এ হুমকি দেওয়া হলো। এর আগে গত ১৬ নভেম্বরে আরবিআই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে বোমা হামলা হুমকি দেওয়া হয়।

 

এর আগে গত সোমবার দিল্লির অন্তত ৪০টি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। গত ৩ ডিসেম্বর বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। চলতি বছরে ভারতে স্কুল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও বিমানে শত শত বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে বেশিরভাগই ভুয়া প্রমাণিত হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;