শিরোনাম
পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

মহানবমী ও বিজয়া দশমীর পূজা পরিদর্শনে বিএনপি নেতা ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রিপোটারের নাম / ৪১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

 

বিশেষ প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজার বিদায়ের সুরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের মহানবমী ও বিজয়া দশমীর পূজা চট্টগ্রাম নগরীর বাগমনিরাম ওয়ার্ডের গোলপাহাড় মোড়ে পশুশালা মন্দির,এনায়েত বাজারস্থ গোয়াল পাড়া কদারনাথ মন্দির,পাথরঘাটা ওয়ার্ডের ব্রিক ফিল্ড রোড পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার রাতে মন্দিরে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন আপনারা আমাদের ভাই, আমাদের বোন। আমরা একে অপরের আপনজন। কোন অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না। বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পরে সকলেই পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতীত সেই ঐতিহ্য অটুট রেখে চট্টগ্রামের সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপুজা উৎসব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে এসেছি। শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমি আপনাদের পাশে আছি। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন আমারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাছ করে যাচ্ছি। সবাই নিয়ে ভাল থাকতে চাই।

 

তিনি বলেন, ‘সকল ধর্মের মর্মবাণী দেশপ্রেম, শান্তি ও মানব কল্যাণ। বর্বর ও হিংসাত্মক যুদ্ধের বিপরীতে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া আমাদের সকলের কর্তব্য। বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, নগর যুবদলের সহ- সভাপতি এম,এ, রাজ্জাক, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শফিকুল আলম, নগর যুবদল ননেতা একরামুল হক রাজু, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মাস্টার আরিফ, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পী, নুর নবী মহররম আলী, পাথরঘাটা ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সুফি মোহাম্মদ জাহেদ, কোতোয়ালি থানা বিএনপি নেতা মোহাম্মদ মহিউদ্দীন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সদস্য সচিব বাপ্পী দে, নগর ছাত্রদলের সদস্য দেলোয়ার হোসেন শিশির ও আব্বাস উদ্দিন, গোলপাহাড় মহাশ্মশান কালি মন্দিরের সহসভাপতি কাজল দেব,পশু শালা পূজা পরিষদের সভাপতি মিঠু শর্মা, সাধারণ সম্পাদক বিকি বিশ্বাস,পাহাড়তলী থানা ছাত্রদলের আহবায়ক ওয়ালিদ আবির,কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক সানি, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক, পাহাড়তলী কলেজ ছাত্রদলের সদস্য সচিব তৌহিদুল আলম শিপন, মহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাংগীর আলম, সদস্য মুজাহিদুল ইসলাম সহ প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ