শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

যুবলীগ সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে- দিদারুল ইসলাম চৌধুরী

রিপোটারের নাম / ৫১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মুহাম্মদ আরফাত হোসেন: চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেছেন, যুবলীগ নেতা-কর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিল আগামীতেও পাশে থাকবে। যুবলীগের রাজনীতি সাধারণ মানুষকে নিয়ে। মাহে রমজানে হতদরিদ্র জনগোষ্ঠির ইফতারের কথা বিবেচনা করে এই আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে যেকোনো সময়ে দেশের কল্যাণে যুবলীগ নেতা-কর্মীরা কাজ করে যাবে। ১৬ মার্চ (শনিবার) চন্দনাইশ উপজেলা যুবলীগের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে যুবলীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্টান পৌরসভা সদরস্থ মহিলা মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক ও দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলমের অর্থায়নে তার সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। উপজেলা যুবলীগের যুুগ্ম-আহবায়ক এস এম মুসা তসলিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম, চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মরিদুল আলম মুরাদ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, এম. সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা যথাাক্রমে আজিজুর রহমান আরজু, মো. সোলাইমান, আনসারুল হক, ফোরক আহম্মদ প্রমুখ। এই সময় প্রতি প্যাকেটে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি সেমাই, ১ কেটি চিনি, ১ কেজি চনা, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম চা-পাতা, ১ কেজি তেল, ২ কেজি ময়দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১ হাজার ৫থশ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ