শিরোনাম
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সরকারের প্রতিপক্ষদের জীবন রাষ্ট্রীয় নজরদারি ও বন্দুকের নলের নিচে বন্দী : রুহুল কবির রিজভী

রিপোটারের নাম / ৮৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

এইচটি বাংলা অনলাইন ডেস্ক : সরকারের প্রতিপক্ষদের জীবন রাষ্ট্রীয় নজরদারি ও বন্দুকের নলের নিচে বন্দী বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, মিথ্যা মামলায় সুস্থসবল নেতা-কর্মীদের নির্যাতন করে কারাগারে নিয়ে লাশ বানিয়ে বের করছে।

সোমবার (১১ ডিসেম্বর) অনলাইনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

নির্বাচনে আওয়ামী লীগের শরিকদের আসন ভাগাভাগির প্রসঙ্গ নিয়ে রিজভী বলেন, আসন ভাগাভাগি নিয়ে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। সব শরিক চায় নৌকা। মুখে বলছে অংশগ্রহণমূলক নির্বাচন; কিন্তু সবই তো নৌকা প্রতীকের। মাঝি একজনই।

তিনি আরও বলেন, যতসব খুদ-কুঁড়ো পার্টি এবং স্বতন্ত্র নির্বাচনের মুলা খেতে সব এক ছাতার নিচের বাসিন্দা হতে গেছে। নামেই আলাদা।

রিজভী বলেন, বিরোধীদের বিরুদ্ধে চলমান ক্র্যাকডাউনের মধ্যে চলতি ডিসেম্বরে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগই বিএনপি নেতা-কর্মী। সারা দেশের কারাগারে বন্দীর সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণ। বাংলাদেশে বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করতে কারাগারে বন্দী বিএনপি নেতা-কর্মীদের বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;