শিরোনাম
চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রিপোটারের নাম / ৬৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি: সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে বগুড়ার শাজাহানপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন।

 

গতকাল (১৩ আগস্ট) বুধবার বেলা ১১টায় শাজাহানপুর প্রেস ক্লাবের আয়োজনে ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া স্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।

 

শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

 

মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক সানোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণত সম্পাদক সজিবুল আলম সজীব, সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, আতিকুর রহমান আতিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাইদুজ্জামান তারা, নজরুল ইসলাম মিলন, সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু।

 

এসময় উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন আলম, পুলিশিং কমিটির সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আব্দুল জব্বার, সাংবাদিক শাহিন আলম, সুচন্দন সরকার, শাহিন আলম, শফিকুল ইসলাম শফিক, রঞ্জু মিয়া, রিয়াজুল ইসলাম, মেজবাউল আলম, শাহ আলম, সরকার মুক্তা, মনজুরুল ইসলাম রিপন, জাকারিয়া, খাজা রতন, মিজানুর রহমান, নাজিরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক আনোয়ার, মহিউদ্দিন, শিবলু, সুজন, সবুজ, কাইয়ুম, মনোয়ার, যোবায়ের, শাকিলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে ১৫ দিনের মধ্যে মামলার চার্জশিট জমা প্রধান করে সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্রুত বিচার কার্য শেষ করার ইঙ্গিত দেওয়া হয়। অন্যথায় সারাদেশে সাংবাদিকদের নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ