শিরোনাম
কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা সফল করতে ছাতকে মতবিনিময় সভা আগামী মঙ্গলবার গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬’ চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কাল যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।   
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে লিফলেট বিতরণ

রিপোটারের নাম / ৪৫০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

 

চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের কান্তারহাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণ করেন।

 

আজ ২৭ ডিসেম্বর রোজ শুক্রবার বিকেলে ২০২৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। এতে দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়।

 

এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ডাঃ রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ শুক্কুর কাউন্সিলর, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য মো. ইসমাইল, হাজী ইলিয়াস চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান দৌলত, এডভোকেট রিয়াদ, মো. শাহেদুল আজম শাহেদ, মো. হাবিবুর রহমান, হাটহাজারী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম সাইফুল ইসলাম, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী পৌরসভা সেচ্ছাসেবক মো. আরেফিন সাইফুল, হাটহাজারী উপজেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আজিম, হাটহাজারী উপজেলা মহিলা দলের সভানেত্রী নাছরিন আক্তার সহ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ