শিরোনাম
লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ’র চার্টার বর্ষ(২০২৬-২৭) এর কমিটি ঘোষণা পোরশায় উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত । পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।  চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা সফল করতে ছাতকে মতবিনিময় সভা আগামী মঙ্গলবার গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬’ চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কাল যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

রিপোটারের নাম / ১৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ বরমা ইউনিয়ন শাখার উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ জুলাই (শুক্রবার) বিকালে পশ্চিম চর বরমা গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ ফোরকান সওদাগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফেরদৌস আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক মাস্টার মুহাম্মদ হাবিব উল্লাহ।
উদ্বোধক ছিলেন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর মুহাম্মদ আব্দুল মন্নান চৌধুরী, উখিয়া উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফরিদুল আলম, পশ্চিম চর বরমা গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও হাজী মফজল রওশন হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মুহাম্মদ শের আলী খান। বরমা ইউনিয়ন এল ডি পির সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক রাশেদ, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এড. জি এম শাহাদাত হোসেন মানিক। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল মন্নান চৌধুরী, মুহাম্মদ আব্দুল মতিন, হাফেজ মুহাম্মদ ওসমান গনী, শফিকুল ইসলাম, এম এ সাঈদ আসিফ, আবদুল মালেক, জাহেদ হোসেন খান, দেলোয়ার হোসেন, মুহাম্মদ রবিন প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ