শিরোনাম
পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

চন্দনাইশে হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখা গাউসিয়া কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দাওয়াত খায়র ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৩ টা থেকে সৈয়দাবাদ নন্না গাজী জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার সভাপতি সাহেব মিয়া সওদাগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন ও সহ- সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ সোহেলের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি মাওলানা আবদুর রহিম আনসারী, এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান- এ রাহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ’র মুখপাত্র এডভোকেট মুহাম্মদ মোছাহেব উদ্দীন বখতিয়ার, প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল কাশেম আনসারী, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক ফারুকী, গাছবাড়ীয়া খাঁনহাট ও কলেজ গেইট শাখার সভাপতি মুহাম্মদ জাহেদ কোম্পানি, ইউপি সদস্য আবদুল মান্নান এনি, সমাজসেবক মোজাম্মেল হক তালুকদার, গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার সহ- সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেন, দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, ইফতার মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক আহমদ নবী, যুগ্ম আহবায়ক আহমদ উল্লাহ ছোটন, সদস্য সচিব মো. শাহাদাত হোসেন চৌধুরী, মো. শহিদ সওদাগর, মাওলানা আনোয়ার, কামাল উদ্দিন, মো. তৌহিদ, মো. ইদ্রিস সওদাগর প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ