শিরোনাম
তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

চন্দনাইশ উপজেলা শাখা গাউসিয়া কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৪৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ (শনিবার) বাদে জোহর থেকে গাছবাড়ীয়া কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব কমর উদ্দিন সবুর, প্রধান বক্তা ছিলেন সাউর্দান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ জালাল উদ্দীন আল আজহারী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাবেক সহ-সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাবেক সহ- সাধারণ সম্পাদক প্রফেসর মুহাম্মদ আবুল মান্নান চৌধুরী, উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল কাশেম আনসারী, অধ্যক্ষ মাওলানা মুফতি সিরাজ উদ্দিন আল-কাদেরী, ডা. মহিউদ্দিন। আলোচনায় অংশ নেন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, সহ- সাধারণ সম্পাদক আবু তাহের, শরফুদ্দিন চৌধুরী কাজল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক ফারুকী, মো. হোসেন, এম এ মতিন, শাহনেওয়াজ চৌধুরী শুভ, সাইফুল ইসলাম, মো. মহিউদ্দিন, মো. শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;