বিশেষ প্রতিনিধি : চকরিয়া কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ দিদারুল ইসলাম এরফান।
"দেশ ও মানুষের কল্যাণে, রাজনীতিতে সক্রিয় থাকতে চাই"। "বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপির সাথে আছি, সর্বদা থাকবো" - এই অঙ্গীকারে তিনি ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
মোহাম্মদ দিদারুল ইসলাম এরফান ছাত্র দল ও যুবদলের গুরুত্বপূর্ণ পূর্ণ পদে ছিলেন মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে পরিচিত মুখ।
স্থানীয়রা জানান, একজন শিক্ষিত, তরুণ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে এরফান এলাকায় ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি কৈয়ারবিল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ বিষয়ে এরফান HT বাংলা নিউজকে বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ আমাকে সুযোগ দেয়, তাহলে সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করতে চাই।