শিরোনাম
দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোটারের নাম / ৫৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

২৩ জুন শুক্রবার সকালে স্থানীয় শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দর্লীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিজন কুমার চন্দ্র এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ,জাতীয় শ্রমিক লীগ, যুব লীগ,স্বেচ্ছাসেবক লীগ,তাঁতী লীগ,মৎসজীবী লীগ,জেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ,সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগ সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ – কর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ