শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

জামালপুর সদরে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন জাকির হোসেন খান – আনন্দ শোভাযাত্রা

রিপোটারের নাম / ৫৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

 

 

হাসান আহাম্মেদ সুজন জামালপুর জেলা প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা) রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই নাম ঘোষণা দেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান জামালপুর-৫ সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনীত হওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জামালপুরের প্রবেশপথ হরিনাকান্দা থেকে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর মোটরগাড়ি যোগে তাকে নিয়ে আনন্দ শোভাযাত্রা করে দলীয় নেতাকর্মীরা। শোভাযাত্রাটি সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ সড়ক হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকপাড়ায় নিজ বম্বে গার্ডেনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাকির হোসেন খান বলেন, বিগতদিনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জামালপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ আজও লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি বিপুল ভোটে বিজয় লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।আনন্দ শোভাযাত্রায় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ