আরফাত হোসেন: চন্দনাইশ ও পটিয়ার সীমান্তবর্তী এলাকায় জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চপল কান্তি সেন'র সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক সঞ্জীব কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল ভট্টাচার্য্য, বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য টিটু বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক তাপস কান্তি বড়ুয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোমা গুহ, পিংকি বড়ুয়া, গনেশ চন্দ্র নাথ, মোহাম্মদ সুজাউর রহমান, বিশ্বজিৎ মিত্র, ওবায়দুল গোফরান প্রমুখ।