শিরোনাম
পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

নির্বিঘ্নে সম্পন্ন মনোহরদীর ঐতিহ্যবাহী কাছিটান প্রতিযোগিতা, বিজয়ী দল পেল মহিষ

রিপোটারের নাম / ৩৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে গত ১০ জুন মঙ্গলবার বিকেলে জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কাছিটান প্রতিযোগিতার ফাইনাল।

 

পৌরসভার ৫নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে চকমাধবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে আয়োজিত এই প্রতিযোগিতা স্থানীয় সংস্কৃতির অনন্য বহিঃপ্রকাশ।

 

প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর এলাহী। সভাপতিত্ব করেন শ্রমিক দল মনোহরদী উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন আকন্দ বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল।

 

ফাইনালে মুখোমুখি হয় মনোহরদী বাজার ব্যবসায়ী সমিতি বনাম শিবপুরের দেবালের টেক। জমজমাট লড়াই শেষে বিজয়ী হয় বাজার ব্যবসায়ী সমিতি, পুরস্কার হিসেবে পায় একটি মহিষ। রানারআপ দলের জন্য ছিল একটি গরু।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. রফিকুল ইসলাম রবি, আহসান হাবিব বিপ্লব, আমিনুর রহমান সরকার দোলন, মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট আব্দুল হান্নান, আব্দুল কাদের জলিল ও গোলাম মোস্তফাসহ অনেকে। সঞ্চালনায় ছিলেন মো. মাসুদুর রহমান সোহাগ ও আব্দুস সামাদ আকন্দ বকুল।

 

আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী এই খেলা ঘিরে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ