শিরোনাম
পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।  চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা সফল করতে ছাতকে মতবিনিময় সভা আগামী মঙ্গলবার গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬’ চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কাল যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান।
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।

রিপোটারের নাম / ৬১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

 

 

এইচটি বাংলা ডেস্ক : নানা অনিয়ম-অব্যবস্থাপনা, অর্থ লুটপাট, পর্ষদের অযাচিত হস্তক্ষেপের কারণে দেশের প্রথম প্রজন্মের ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) পর্ষদ ভেঙে দেয় নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হয়েছে। নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

 

গত বুধবার (২৭ ডিসেম্বর) নতুন চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের ৪৯১তম সভা অনুষ্ঠিত হয়। এসময় নবগঠিত পরিচালনা পর্ষদের স্বতস্ত্র পরিচালকরা ও অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

 

পর্ষদের এক পরিচালক নাম প্রকাশ না করে এইচটি বাংলাকে জানান, আজ প্রথম মিটিং হয়েছে। নতুন চেয়ারম্যানকে সবাই স্বাগত জানিয়েছেন। পাশাপাশি পরিচয় পর্বের সঙ্গে বছরের শেষ সময়ে ব্যাংকের কিছু রুটিং কাজ করা হয়েছে। আগামী সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কীভাবে ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা করা হবে।

 

অনিয়ম ও পর্ষদের পরিচালকদের স্বেচ্ছাচারিতায় আর্থিক অবস্থার অবনতিতে থাকা ন্যাশনাল ব্যাংকে ২০১৪ সালের ৪ অক্টোবর পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ ৯ বছর ধরে ব্যাংকটিতে পর্যবেক্ষক থাকলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং বিভিন্ন সময় অনিয়মকে প্রশ্রয় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শেষ পর্যন্ত ব্যাংকটির মালিকানায় থাকা সিকদার পরিবারের সদস্যদের দ্বন্দ্বে পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।


এই ক্যাটাগরির আরো সংবাদ