এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে প্রিপেইড মিটার অপসারণ এবং চাহিদা অনুযায়ী গ্রিড বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
১৬ আগস্ট ( রবিবার) সকাল ১০ টায় পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। “নিয়মিত বিদ্যুৎ আমাদের অধিকার, যৌক্তিক দাবি আমাদের সবার " স্লোগানকে সামনে রেখে পাটগ্রাম উপজেলার সর্বস্তরের জনগণ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত প্রিপেইড মিটার বাতিল এবং স্থানীয় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ গ্রিড বৃদ্ধির দাবি জানান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।