শিরোনাম
যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

পেঁয়াজের অযৌক্তিক দাম নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোটারের নাম / ৫৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

এইচটি বাংলা অনলাইন ডেস্ক : মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, বাজারে যারা পেঁয়াজের দাম অযৌক্তিকভাবে নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনকে তাদের ব্যাপারে কঠোর হতে বলেছেন তিনি। তাদেরকে আইনের আওতায় আনার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

মাহবুব হোসেন জানান, দেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জেটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়েরও নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা ২০২৩’-এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মাহবুব হোসেন।

তিনি জানান, বৈঠকে এদিন জামালপুর জেলার মাদারগঞ্জে সাড়ে ৩০০ একর জমিতে ‌‘মাদারগঞ্জ সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভোলায় যে গ্যাস পাওয়া গেছে সেগুলো স্থানীয়ভাবে সার কারখানা নির্মাণ করে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো ঢাকায় এনে সিলিন্ডারে করে ব্যবহার হচ্ছে এখন যদিও তা সামান্য। তাই এটাকে যথাযথ ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সচিব বলেন, কেবিনেট বৈঠক আর হবে কি হবে না সেটা এখনই বলা যাবে না। সরকার যদি মনে করে কোনো গুরুত্বপূর্ণ আইন বা বিষয় রয়েছে আলোচনার জন্য তখন কেবিনেট বৈঠক হতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ