পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর পোরশা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে মৌখিক ও ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা শুরু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে নিতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরীক্ষা সম্পন্ন করতে দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রার্থীরা অংশগ্রহণ করছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নির্বাচন করা হবে।