পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- কামরুজ্জামান সরকার বাবু: নওগাঁর পোরশা উপজেলার ২ নং তেতুলিয়া ইউনিয়ানের পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি-কে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, "ভালো কাজ করতে টাকা লাগে না; আন্তরিকতাই যথেষ্ট। ছোট বাচ্চাদের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দেওয়া, গাছ লাগানো—এরকম আরও অনেক ভালো কাজ রয়েছে যা সমাজকে বদলে দিতে পারে।" তিনি সকলকে নিজ নিজ জায়গা থেকে মানবিক ও সামাজিক ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি শাকিল যাবেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা এবং উপজেলা যুবদল নেতা মোঃ ইকবাল হোসেন চৌধুরী, যুবদল নেতা মোঃ আব্দুল জাব্বার, মেন্বার মোঃ রবিউল ইসলাম, সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।