মোঃ কামরুজ্জামান সরকার বাবু , পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজ ২ রা অক্টোবর রোজ শুক্রবার সকালে আদিবাসী সমাবেশ ও ত্রি- বার্ষিক সমাবেশ/ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট আদিবাসী পরিষদের নেতা লাকড়া মরমু উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে নওগাঁ ১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বি এন পির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম (সাদেক) পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, বি এন পির নেতা মোঃ শাহ্জামান শাহ্ চৌধুরী, নিতপুর ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, বি এন পির নেতা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইব্রাহিম হোসেন (কালু) বি এন পির নেতা মোঃ রফিকুল ইসলাম (গামা), যুবদল নেতা মোঃ আব্দুল জব্বার আলী, সহ সংশ্লিষ্ট জাতীয় আদিবাসী পরিষদের থানা, জেলা, বিভাগের নেতৃবৃন্দ।