মোঃ কামরুজ্জামান সরকার বাবু, (পোরশা) নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদাউস, থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা মামুনূর রশীদ এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু। এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম,জামাতের নেতৃবৃন্দ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম গামা ও সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা এতে অংশ নেন।