শিরোনাম
ছাতকে নোয়ারাই ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থা’র নতুন কমিটি গঠন  দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক।
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বিজিএমইএ আসন্ন নির্বাচনে ১২ দফা কর্মপরিকল্পনা সংবলিত ইশতেহার ঘোষণা 

রিপোটারের নাম / ৩৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) আসন্ন নির্বাচনে ১২ দফা কর্মপরিকল্পনা সংবলিত ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ। বুধবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এ ইশতেহার ঘোষণা করেন প্যানেল লিডার মো. আবুল কালাম।

 

তিনি বলেন, আমরা ১০০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক শিল্পের পথে যাত্রা করছি। এই যাত্রায় দরকার দক্ষ, অভিজ্ঞ ও সাহসী নেতৃত্ব। আমরা সেই নেতৃত্বের প্রতিশ্রুতি দিচ্ছি।

 

সম্মিলিত পরিষদের ঘোষিত ১২ দফা কর্মপরিকল্পনায় রয়েছে–

 

এসএমই সহায়তা সেলের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কাঠামোগত, আর্থিক ও নীতিগত সহায়তা দেওয়া হবে। এটি হবে একটি পরামর্শ ও সংস্কারকেন্দ্র; কারখানায় গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার ও সেবা সংস্থার সঙ্গে সমন্বয় এবং সংকটময় সময়ে প্রণোদনার ব্যবস্থা করা; শ্রমিক, তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপকদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি; একটি গ্রিন ফান্ডিং ডেস্ক গঠন এবং সুদের হার এক অঙ্কে আনার দাবিতে নীতিগত তদবির; ইইউ ও যুক্তরাষ্ট্রের বাইরে নতুন রফতানি গন্তব্য অনুসন্ধান করা; এলডিসি উত্তরণের পর বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকার জন্য স্মার্ট রাজস্ব ব্যবস্থা ও সহায়তা কাঠামো গঠন; কাস্টমস, ভ্যাট ও বন্ড ব্যবস্থায় সহজ করা এবং পোশাক খাতে গ্রিন চ্যানেল চালুর উদ্যোগ; ওয়ান-স্টপ রফতানি সহায়তা সেল প্রতিষ্ঠার মাধ্যেমে বিশেষ করে এসএমই ও নারী নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের জন্য কারিগরি সহায়তা ও বাণিজ্যিক বুদ্ধিমত্তা নিশ্চিত করা; আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে ইউনিফাইড কোড অব কনডাক্ট প্রণয়ন; সবুজ রূপান্তরের জন্য কাঠামোগত কর্মপরিকল্পনা ও প্রযুক্তিগত সহায়তা; নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য নেতৃত্ব বিকাশ ও পরামর্শমূলক সহায়তা এবং বিজিএমইএ’র প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, প্রযুক্তি ও সেবার মানোন্নয়ন করা হবে।

 

সম্মিলিত পরিষদ বলেছে, এটি শুধু একটি অঙ্গীকার নয়, একটি বাস্তবসম্মত রোডম্যাপ। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ