এইচটি বাংলা ডেস্ক : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এইচটি বাংলা আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।
রবিবার (১৭ মে ) ২০২৬ ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সচিবালয়ে কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, উপসচিব (প্রশাসন) মাসুদ কামাল এবং এইচটি বাংলা আইপি টিভির প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার বেলায়েত হোসেন।
শুভেচ্ছা বিনিময়কালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এইচটি বাংলা আইপি টিভির খোঁজখবর নেন ।এ সময় তিনি এইচটি বাংলা আইপি টিভির বিভিন্ন কার্যক্রম নিয়ে ভূয়সী প্রশংসা করেন।
একই সঙ্গে এইচটি বাংলা আইপি টিভির উত্তরোত্তর সফলতা কামনা করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।