শিরোনাম
দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

মানব সেবার জন‍্য শিক্ষা বা সার্টিফিকেট নয়, মানবিকতাই প্রয়োজন – শিশুবন্ধু মুহাম্মদ আলী 

রিপোটারের নাম / ৫০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

 

এইচটি বাংলা ডেস্ক: সামাজিক ও মানবাধিকার সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত ইছাপুরণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ সম্পন্ন। চট্টগ্রামের আমানবাজার শান্তি কলোনি স্কুল শাখা ও আতুরার ডিপু জাঙ্গাল পাড়া শাখা মিলে সর্বমোট ২৩০জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী বলেন, সামাজিক কাজের জন্য বড় কোন শিক্ষা বা সার্টিফিকেট প্রয়োজন হয় না শুধু দরকার মানবিকতার একটি বড় মন। তিনি আরও বলেন, শিশুদের মুখে হাসি ফোটাতে কোটি টাকা নয় শুধুমাত্র একটু সহানুভূতিই যথেষ্ট। আর তাই ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ‍্যে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন তিনি। এই সময় অত্র সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয় এর সভাপতিত্বে ও মোঃ শরীফ খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব দেবাশীষ নাথ দেবু, প্রধান বক্তা ছিলেন লায়ন ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের জয়েন্ট ট্রেজারার লায়ন সিরাজুল ইসলাম, উদ্বোধক ছিলেন মানবিক ডাক্তার মার্ক ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ডা: মনির আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সংগঠক দোলন বৈষ্ণব, মাকসুদুর রহমান রিদয় এবং সাজেদুল হক সুমন, বেঙ্গল লাইফের জিএম মো: রাসেল, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মোহাম্মদ ফয়জুল আলম প্রিন্স। এতে আরো উপস্থিত ছিলেন ইচ্ছার সিনিয়র সহ-সভাপতি কাজী মুহাম্মদ রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, দপ্তর ও কর্মসূচি সম্পাদক নিঝুম, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আনিকা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সায়েদ মনির নিশান, মুক্তিযোদ্ধা সম্পাদক মো: রায়হান হোসেন, মো: পারভেজ, মো: জিনালি, আজমিরা, তারেক, সাদিয়া, রায়হানা বৃষ্টি, শওকত রায়হান, বাধন, জাহেদুল ইসলাম রিমন প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ নাথ দেবু বলেন অত্র সামাজিক ও মানবাধিকার সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। মানবিক কাজে পূর্ব থেকে যে সকল কার্যক্রম সম্পন্ন হয়ে এসেছে উক্ত কার্যক্রমকে স্বাগত জানিয়ে বক্তব্য শেষ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ