শিরোনাম
চলতি বছরই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সার্ক জার্নালিস্ট ফোরাম’ শীর্ষ সম্মেলন জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময়
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

রাঙামাটি ডিসি বাংলো পার্কে দর্শনার্থীদের প্রবেশে টিকেট প্রথা বাতিল চায় বৈষম্যবিরোধী নাগরিক সমাজ

রিপোটারের নাম / ৪৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

 

রাঙামাটি প্রতিনিধি : জেলার নাগরিকদের কথা বিবেচনা করে রাঙামাটি ডিসি বাংলো পার্কে দর্শনার্থীদের প্রবেশের জন্য কোন ধরনের টিকেট ধার্য্য না করা জন্য টিকেট প্রথা বাতিল চেয়ে জেলা প্রশাসক এর নিকট আাবেদন করেছে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটি।
রবিবার ২৫ আগষ্ট-২০২৪ ইংরেজি তারিখ রাঙামাটি জেলা প্রশাসক বরাবর বৈষম্যবিরোধী নাগরিক সমাজ এর সমন্বয়ক মো. আনোয়ার আজিম ও সহ সমন্বয়ক জুঁই চাকমা কর্তৃক স্বাক্ষরিত আবেদন পত্রে উল্লেখ করা হয় ১৯৫৮ সালে কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মানের কারণে পাহাড়ে পাহাড়ি – বাঙ্গালী জনগোষ্ঠীর মানুষের সার্বিক জীবনে পরিবেশগত বিপর্যয় নেমে আসে। সমান ভাবে ক্ষতিগ্রস্থ হয় রাঙামাটি জেলার পাহাড়ি – বাঙ্গালী উভয় জনগোষ্ঠীর লোকজন।
বাঁধ নির্মানের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা শিখরের টানে পুরাতন রাঙামাটির খোজে ডিসি বাংলো এলাকায় বার-বার ফিরে আসেন।
এছাড়া রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় নাগরিকরা বিকাল বেলায় তাদের পরিবার পরিজনদের নিয়ে ডিসি বাংলো পার্কে গিয়ে কাপ্তাই হৃদের সৌন্দর্য্য উপভোগ করে থাকেন।
এসব কারণে রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় নাগরিকদের কথা বিবেচনা করে রাঙামাটি ডিসি বাংলো পার্কে দর্শনার্থীদের প্রবেশের জন্য কোন ধরনের টিকেট/কর ধার্য্য না করা জন্য বৈষম্যবিরোধী নাগরিক সমাজ এর পক্ষ থেকে আবেদনটি করা হয়।
গত ১৯ এপ্রিল ২০২৪ ইংরেজি তারিখ থেকে রাঙামাটি জেলা প্রশাসন রাঙামাটি ডিসি বাংলো পার্কে দর্শনার্থীদের প্রবেশের জন্য জনপ্রতি ১০ টাকা হারে টিকেট ধার্য্য করে দেন।
অথচ রাঙামাটি ডিসি বাংলো পার্কে সকল ধরনের উন্নয়ন ও সংস্কার কাজের অর্থ ব্যয় করা হয় রাষ্ট্রীয়ভাবে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর হতে।
উল্লেখ্য, গত ৫ আগষ্ট ২০২৪ স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে অগ্রযাত্রার পথে রাঙামাটিতে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ রাষ্ট্রসংস্কার কাজ এবং জেলার নাগরিকদের অধিকার আদায়ে অগ্রনী ভুমিকা পালন করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ